Wednesday, May 9, 2012

জামায়াত শিবিরের লোকেরা মিথ্যা কথা বললে পাপ হয়না?

জামায়াত শিবিরের লোকেরা মিথ্যা কথা বললে পাপ হয়না? তাদের জন্য কি এ ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট আছে? নইলে তাঁরা এতো মিথ্যা বলে কেমনে? মিথ্যা বলে যে ইসলামে তাকে কি বলে? আমিতো জানি মোহাম্মদ সঃ বলেছিলেন মিথ্যাই সকল পাপের জননী, হাদীসে পড়েছিলাম এক লোক নাকি খারাপ কাজ ছেড়ে দেয়ার পরামর্শ চেয়েছিলো আর নবীজী তাকে বললেন মিথ্যা বলা ত্যাগ করতে, সে ভাল লোক হয়ে গেলো।

ফেসবুকে শিবিরের এতো মিথ্যাচার দেখি এর কি ব্যাখা? এদের ধর্ম কি ইসলাম নাকি জামায়াতে ইসলাম? যতদূর জানি ইসলামে মিথ্যা বলা হারাম। অনবরত তাঁরা বলে যাচ্ছে শাহবাগে নাকি পতিতারা বসে আছে, ধর্ষণ হচ্ছে, এরাই ফটোশপে ছবি এডিট করে তাদের বাঁশের কেল্লা পেজে দেয় ছাত্রলীগ নাকি মহিলা পুলিশ ধর্ষণ করেছে, পরে আবিষ্কার হয় অন্য ছবি গলা কেটে বসানো। এইগুলা কি রে ভাই...?

শালারা মিথ্যা বলাই ছাড়তে পারলো না, তাইলে এতো নামাজ কালাম পইড়া মুসলমান সাইজা লাভ আছে...? জামায়াত ইসলাম একটি ব্যবসা, ধর্ম যাদের ব্যবসায়ের মূলধন...!!!